1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

রপ্তানি আয়ে শর্ত সাপেক্ষে কর অব্যাহতি

  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩, ১০.৪৭ এএম
  • ২৬০ Time View

আয়কর আইন, ২০২৩-এর আওতায় উৎস কর বিধিমালা প্রণয়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিধিমালায় রপ্তানি থেকে অর্জিত সব ধরনের আয়ের ওপর শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি কিংবা হ্রাসকৃত হারে কর আরোপ করা হয়েছে। এই সুবিধা ১ জুলাই থেকে কার্যকর হবে, যা ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। সোমবার জারি করা বিধিমালার সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে বিধিমালায় বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩-এর ৭৬ ধারা ও উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে, রপ্তানি থেকে অর্জিত সব ধরনের আয়ের ওপর শর্ত সাপেক্ষে আয়কর অব্যাহতি বা ক্ষেত্রমতো হ্রাস করে প্রদেয় আয়করের হার ধার্য করা হয়েছে।

যেমন—স্বাভাবিক ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের অর্জিত আয়ের ৫০ শতাংশ করমুক্ত থাকবে। স্বাভাবিক ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতাদের করহার ১২ শতাংশ হবে। এছাড়া স্বাভাবিক ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতা কর্তৃক লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) সার্টিফাইড কারখানায় উৎপাদিত পণ্য রপ্তানি থেকে অর্জিত আয়ের ওপর ১০ শতাংশ অব্যাহত দেওয়া হয়েছে বিধিমালায়। এসব সুবিধা পেতে করদাতাকে যেসব শর্ত পালন করতে হবে, তার মধ্যে রয়েছে :

১. রপ্তানিকারককে করদাতা শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) হতে হবে।

২. এই প্রজ্ঞাপনের অধীন অনুমোদিত প্রতিষ্ঠানকে উক্ত আইনের বিধানাবলি পরিপালন করতে হবে।

৩. কোনো আয়বর্ষে পরিবেশ সংশ্লিষ্ট বিধিবিধান লঙ্ঘনের দায়ে সরকারের কোনো কর্তৃপক্ষ কর্তৃক অর্থদণ্ড আরোপিত হলে সংশ্লিষ্ট করবর্ষে নিয়মিত হারে আয়কর পরিশোধযোগ্য হবে।

৪. বিধিমালায় আরো বলা হয়েছে, সব ধরনের ট্রান্সপোর্টেশন সার্ভিস, মোবাইল টেলিকমিউনিকেশন সার্ভিস ও ইন্টারনেট সার্ভিসের জন্য এই প্রজ্ঞাপনে বর্ণিত কর অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে না। উক্ত আইনের কোনো বিধান বা অন্য কোনো প্রজ্ঞাপনের অধীন কোনো করদাতা কর অব্যাহতি সুবিধাপ্রাপ্ত হলে এই প্রজ্ঞাপনে বর্ণিত কর অব্যাহতি সুবিধা প্রাপ্য হবেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com