1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Title :
বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে চুয়াডাঙ্গায় টেনিস খেলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জুনে কমেছে পুঁজিবাজারে বিনিয়োগকারী

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ১২.৪৩ পিএম
  • ২৬৭ Time View

সদ্য সমাপ্ত জুন মাসে পুঁজিবাজারে বিনিয়োগকারী কমেছে। জুন মাসে পুঁজিবাজারে ১১ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুন মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৮ লাখ  ৪৩ হাজার ৯২৯টি। আর মে মাসের শেষ দিন বিও হিসাব ১৮ লাখ ৫৫ হাজার ৮৭০টিতে দাঁড়ায়। অর্থাৎ জুন মাসে ১১ হাজার ৯৪১টি বিও হিসাব কমেছে।

জুন মাসে পুরুষদের বিও ৮ হাজার ২৪৬ টি কমে দাঁড়িয়েছে ১৩ লাখ ৯১ হাজার ৩৯৭টিতে। মে মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল  ১৩ লাখ ৯৯ হাজার ৬৪৩টিতে।

আর জুন মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৩ হাজার ৬৯৫টি কমে চার লাখ ৫২ হাজার ৫৩২টিতে দাঁড়িয়েছে। মে মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৫৬ হাজার ২২৭টিতে।

জুন মাসে বেড়েছে কোম্পানি বিও হিসাব। আলোচ্য  মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৮৪৫টিতে। আর মে মাসে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮১৭টিতে।

জুন মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব কমেছে। এর মাধ্যমে জুন মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে  ১৭ লাখ ৮২ হাজার ৮৮২টিতে। যা মে মাসের শেষ দিন ছিল ১৭ লাখ ৯৩ হাজার ৯৭টিতে।

জুন মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে  ৬১ হাজার ৪৪৭টিতে। মে মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬২ হাজার ৭৭৩টিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com