1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি বিএসইসিতে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ, বাড়ল নির্বাহী পরিচালকদের ক্ষমতা নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

হজে গিয়ে মারা গেছেন ৬০ জন

  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১০.৫৬ এএম
  • ২৭৮ Time View

সৌদিতে পবিত্র হজ পালন করতে গিয়ে মারা গেছেন ৬০ জন। হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা।

রোববার (২ জুলাই) থেকে সোমবার (০৩ জুলাই) ভোর পর্যন্ত দেশে ফিরেছেন ২ হাজার ৫৮২ জন হাজি। এ বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মারা গেছেন ৬০ হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ৪৭ ও নারী ১৩ জন রয়েছেন।

এদিকে গতকালই শুরু হয়েছে সম্মানিত হাজিদের ফিরতি ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইটটি (বিজি-৩৩২) জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। একের পর এক আসতে শুরু করেছে হজ ফ্লাইট।

সোমবার (০৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছে এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।

মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ৭টি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১টি।
সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২টি।
ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪টি।
সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র হতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৫৫ হাজার ৫৪৪টি।
সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ৩৬ হাজার ৫৯১টি।
সৌদি আরবে হজ পালনে গিয়ে মারা গেছেন ৬০ হজযাত্রী/হাজি; পুরুষ: ৪৭; নারী: ১৩; মক্কা: ৫০; মদিনা: ৪; জেদ্দা: ০; মিনা: ৪; আরাফা: ২।

একনজরে হজ ২০২৩ এর কার্যক্রম:

সরকারি হজযাত্রীর কোটা : ১০ হাজার ৩৬০ জন।
বেসরকারি হজযাত্রীর কোটা : ১ লাখ ১২ হাজার ১৯৮ জন (গাইড ২ হাজার ৫০৬ জনসহ )।
হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।
২০২৩ সনের হজ অনুষ্ঠিত হয় ২৭ জুন।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২১ মে।
সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইটটি ছিল ২৪ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ০২ জুলাই।
শেষ ফিরতি ফ্লাইট ০২ আগস্ট।

সর্বশেষ মৃত্যু: সবশেষ যিনি মারা গেছেন তিনি হলেন মো. আমজাদ হোসেন। তার পাসপোর্ট নম্বর হলো ইই০৬৯৯০১৮।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com