1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ভোমরা বন্দর দিয়ে এলো ৭০ টন কাঁচা মরিচ

  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩, ৫.০৭ পিএম
  • ৬৫০ Time View

ঈদের টানা ৫দিন ছুটির পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি রফতানি কার্যক্রম। ছুটি কাটিয়ে কার্যক্রম শুরুর প্রথম দিনেই ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে ঢুকেছে।

রোববার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ৬টি ভারতীয় কাঁচা মরিচ ভর্তি ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢোকে।

ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান বলেন,

মোট ৬টি কাঁচা মরিচের ট্রাক দেশে প্রবেশ করেছে। এসব ট্রাকে প্রায় ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ এসেছে। প্রতি ট্রাকে ১০ থেকে ১২ মেট্রিক টন কাঁচা মরিচ রয়েছে।

তিনি আরও বলেন, সন্ধ্যার আগে আরও কয়েকটি কাঁচা মরিচের ট্রাক ভারত থেকে দেশে প্রবেশ করতে পারে। আমদানিকৃত কাঁচা মরিচ জেলার বাইরে পাঠানোর জন্য বাংলাদেশি ট্রাকে লোড করা হচ্ছে। কাঁচা মরিচের আমদানির ফলে স্থানীয় বাজারসহ দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমবে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার উদ্দীন বলেন,

সকাল থেকে কয়েকটি কাঁচা মরিচের ট্রাক বন্দরে প্রবেশ করেছে। ধীরে ধীরে আরও আসবে। একটু সময় লাগবে।

সাতক্ষীরা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন,

আমদানি হওয়ায় সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচের দাম অন্তত ৪০০ টাকায় নেমে আসবে।

বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী দেশের কাঁচা মরিচের দাম। কোন কোন জেলায় মরিচের কেজি ছাড়িয়েছে ১ হাজার টাকা।

মরিচের ঊর্ধ্বমুখী এ বাজার নিয়ন্ত্রণে সরকার ২৫ জুন থেকে মরিচ আমদানির অনুমতি দিয়েছে। এর মধ্যে দুদিন আমদানির পর ঈদের কারণে বন্ধ ছিল মরিচ আমদানি। তবে ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও দেশে এলো আমদানিকৃত কাঁচা মরিচ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com