1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

ভারত থেকে কাঁচা মরিচ আসবে কাল

  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩, ১১.০৮ এএম
  • ২৮২ Time View

ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিনের বন্ধ শেষে আগামীকাল সোমবার (৩ জুলাই) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত—বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি শুরু হবে। ওই দিন থেকেই বন্দর দিয়ে পুনরায় ভারত থেকে কাঁচা মরিচ আসবে। টানা ছুটি শেষে আমদানি-রফতানি শুরুর দিন বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ আমদানি হতে পারে।

শনিবার (১ জুলাই) সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাড়তি দামের বাজারে সব সবজির দোকানগুলোতে কাঁচা মরিচ নেই বললেই চলে। গুটি কয়েক দোকানে থাকলেও দাম আকাশচুম্বী। বাড়তি দামের কারণে সব দোকানি পণ্যটি রাখছেন না বলে জানিয়েছেন। বাজারে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ বাজারে এর দাম অস্থিতিশীল হতে শুরু করেছে। এমন অবস্থায় সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে গত ২৫ জুন আবারও ভারত থেকে মরিচ আমদানির অনুমতি (আইপি) দেয় সরকার। আমদানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দরের কয়েকজনকে কয়েক হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। আগামীকাল বন্দর খুললে কাঁচা মরিচ আসবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের  রোগতত্ত্ববিদ শামীম আহমেদ বলেন, গত ২৫ জুন ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সংশ্লিষ্ট দফতর। ২৬ জুন পর্যন্ত হিলি স্থলবন্দরের সাত আমদানিকারক তিন হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পান। সেই মোতাবেক ২৬ জুন থেকেই আবারও বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com