1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Title :
শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড

বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানালো মেসির আর্জেন্টিনা

  • আপডেট : শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ১১.০৬ এএম
  • ২৬২ Time View

এখন কেবল ভালোবাসা ফিরিয়ে দেওয়ার পালা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলকে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দিয়েছিল বাংলাদেশ। বিশ্ব চ‌্যাম্পিয়নরা তা-ই এখন ফিরিয়ে দিচ্ছে। 

পবিত্র ঈদুল আজহাতে বাংলাদেশিদের জন্য আলাদা ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমনই একটি বার্তা গতকাল রাতে দেওয়া হয়েছে। 

লিওনেল মেসি, ডি মারিয়া, রদ্রিগো ডি পলের ছবি সংবলিত একটি কার্ড শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এই শুভেচ্ছা বার্তায় লেখা হয়েছে, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।’

কাতার বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসিদের জন‌্য গোটা দেশ সেজেছিল। আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গিয়েছিল পাড়া মহল্লায়। বড় পর্দায় খেলা মানেই বাড়তি আনন্দ, উন্মাদনা। পাগলাটে এই উন্মাদনার কারণেই আর্জেন্টাইনদের হৃদয়ে জায়গা করে নিয়েছে লাল সবুজের বাংলাদেশ। তাইতো নানা উপলক্ষ‌্যে, আয়োজনে বাংলাদেশের সমর্থকদের কথা মনে করে আর্জেন্টিনা ফুটবল। সেই ভালোবাসার প্রতিদান ভালোবাসায় দিচ্ছেন তারা। 

আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার কথা চললেও তা আলোর মুখ দেখেনি। তবে বিশ্বকাপজয়ী গোল রক্ষক এমিলিয়ানো মার্তিনেজ নিজ ইচ্ছাতেই বাংলাদেশে আসছেন ৩ ‍জুলাই। বাংলাদেশ থেকে মার্তিনেজ যাবেন কলকাতায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com