ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল) প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক অবস্থার উপর ভিত্তি করে স্থিতিশীল দৃষ্টিভঙ্গি সহ দীর্ঘমেয়াদে ‘সিপিএ এএ’ রেটিং নির্ণয় করা হয়েছে।
এছাড়াও ৩১ ডিসেম্বর ২০২২ থেকে ৩১ মার্চ ২৩ সালের আর্থিক প্রতিবেদেন এবং অন্যান্য তথ্য অনুযায়ী কোম্পানিটির রেটিং নির্ণয় করা হয়।