1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

আজমিরীগঞ্জ সেতুর গোড়ায় ভাঙন দুর্ঘটনার শঙ্কা

  • আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩, ৯.৫১ পিএম
  • ২০৭ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট গুচ্ছগ্রাম এলাকায় আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের (শরীফ উদ্দিন সড়ক) একটি সেতুর গোড়ায় রাস্তা ভেঙে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে।

এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ-বানিয়াচং হয়ে জলসুখা শরীফ উদ্দিন সড়কটি দিয়ে প্রতিদিন যাত্রীবাহী মোটরসাইকেল, বাস, সিএনজি, ইজিবাইকসহ মালবাহী বিভিন্ন ধরনের ট্রাক, পিকআপসহ শত শত গাড়ি চলাচল করে।

গত তিন বছরে কয়েকবার ওই সেতুর উভয়পাশের সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়ে কয়েকটি দুর্ঘটনা ঘটে। নামমাত্র কয়েকবার মেরামত করা হলেও গত তিনদিনের বৃষ্টিপাতে আবারও সেতুর গোড়ায় বড় গর্ত তৈরি হয় ওই এলাকার শওকত আলীসহ বেশ কয়েকজন এলাকাবাসী জানান।

প্রতিবছর বর্ষা মৌসুমে এ রকম গর্তের সৃষ্টি হয় মেরামত করা হলেও কিছুদিন পরপরই এ রকম কেন হয়, তারা তা বলতে পারেন না। তবে ভালোভাবে মেরামত করা হলে এমনটা হতো না বলে জানান স্থানীয়রা। জলসুখা গ্রামের ফরহাদ চৌধুরী বলেন-প্রতিদিনই এই সড়ক দিয়ে আমরা উপজেলা সদরে যাতায়াত করি। কিন্তু এই ব্রিজ পার হওয়ার সময় গর্তের কারণে দুর্ঘটনার আতঙ্কে থাকতে হয়।

ওই রাস্তা দিয়ে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালক আবু নাইম বলেন, প্রতিদিন যাত্রী নিয়ে এই রাস্তা দিয়ে জেলা শহরে আসা যাওয়া করি। সংযোগ সড়ক ভাঙনের ফলে ভয়ে চলাচল করি। বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনার শঙ্কায় বেশি থাকি জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম  বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়া এটি দ্রæত সংস্কার করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com