1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

সংরক্ষিত বনভূমিতে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ! 

  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ১১.১৬ এএম
  • ২৮১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার দক্ষিণ বনবিভাগের মনখালী বিটে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে উঠা দালান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বনবিভাগ। 

বুধবার (১৪ জুন) বিকেলে মনখালী গর্জনবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মনখালী বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ।

জানা যায়, বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে চারিপাশে পলিথিন দিয়ে ঘিরে দালান তৈরি করছিলো সালাহ উদ্দিন নামের এক ব্যক্তি। সে পালংখালী থেকে এসে মনখালী সংরক্ষিত বনভূমিতে বসতি স্থাপন করেছে বলে জানা যায়। 

বিষয়টি বিট কর্মকর্তা অবগত হয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেওয়া বিট কর্মকর্তা শিমুল কান্তি বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে সংরক্ষিত বনভূমি তে দালান নির্মাণের খবরে অভিযান পরিচালনা করা হয়। গর্জনবুনিয়া এলাকায় অভিযানে নির্মাণাধীন একটি বাড়ি উচ্ছেদ করা হয়। তাছাড়া সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্মাণ করা বাঁধ ভেঙে পানি চলাচল স্বাভাবিক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com