1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Title :
ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

খালেদা জিয়া হাসপাতালে

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ১২.৩৯ পিএম
  • ২৩৯ Time View

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাত দুইটার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। দলের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান রাতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার (১২ জুন) দিনগত রাত সোয়া ১টার দিকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন খালেদা জিয়া। রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি। এরপর চিকিৎসদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিন রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ড. এফ এম সিদ্দিকী ও ড. এ জেড এম জাহিদ হোসেন গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপরই তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

হাসপাতালে নেওয়ার পর মেডিকেল বোর্ড বেগম জিয়াকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয়। খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।

খালেদা জিয়ার অসুস্থতার খবরে এদিন রাত পৌনে ১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও শামা ওবায়েদ গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। তখন সেখানে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকেও দেখা যায়।

এর আগে গত ২৭ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com