1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

উখিয়ায় ৩০ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী পুলিশের জালে

  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩, ৯.৫৮ পিএম
  • ৩৩৮ Time View

উখিয়া: কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০হাজার পিস ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেফতার শফিকুর রহমান কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের মোক্তার আহমদের ছেলে বলে জানা যায়। 

রবিবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে হলদিয়া পালং ইউনিয়নের গোরা মিয়ার গ্যারেজ সংলগ্ন চৌধুরী ফিলিং স্টেশন থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী থেকে একটি ইয়াবার চালান কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছে এমন খবরে অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হয়। অভিযানের এক পর্যায়ে বিকেলে মরিচ্যা চৌধুরী ফিলিং স্টেশন থেকে ইয়াবাসহ শফিকুর রহমান কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবার চালানটি এক রোহিঙ্গার কাছ থেকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ছিলো বলে জানায় সে। পরবর্তী তথ্য জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানানো হবে। তবে ইয়াবা পাচারকালে ব্যবহৃত মোটরসাইকেল(যার নং- কক্সবাজার-ল ১১-০৭০৪)জব্দ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com