1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

মাধবপুরে বিনোদনের নামে পার্কে চলছে অনৈতিক কার্যকলাপ দেখার কেউ নেই

  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩, ৫.০৭ পিএম
  • ২২৬ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: মানুষ একটু ছুটি বা অবসর পেলেই খোলা জায়গায় বিভিন্ন পার্ক বা উদ্যানে ঘুরতে যান প্রকৃতির সান্নিধ্য লাভের আশায়। এই কর্মব্যস্ত, যান্ত্রিকতার মধ্য থেকে কিছুটা সময় খোলা আকাশের নিচে কাটানোর জন্য ছুটে যান আশেপাশের স্থানীয় পার্ক বা উদ্যানে।কিন্তু এ-সব পার্ক বা উদ্যান এখন অস্বস্তির কারণ হয়ে উঠছে অশ্লীলতা। বিনোদনের জন্য তৈরি হলেও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী মালঞ্চপুর গ্রামে অবস্থিত মালঞ্চপুর পিকনিক পার্কে বিনোদনের নামে প্রকাশ্যে চলছে অশ্লীলতা, অসামাজিক কার্যকলাপ। সর্বত্র অশ্লীলতার ছড়াছড়ি পার্কটিতে। বিনোদন বলতে কিছুই নেই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পার্কটিতে ভীড় জমায় অসংখ্য প্রেমিক যুগলের।

সরজমিনে দেখা গেছে, মালঞ্চপুর পিকনিক পার্কে বিভিন্ন স্কুল-কলেজ ফাঁকি দিয়ে স্কুল-কলেজ পড়ুয়া অপ্রাপ্তবয়ষ্ক যুবক-যুবতী অনৈতিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। পার্কের ভিতরে টিন সেট ছোট রুম করা আছে। এসব রুম ঘন্টায় ১ হাজার টাকায় ভাড়া দেওয়া হয় বলে জানা যায়। প্রেম ভালোবাসার নামে এখানে লঙ্ঘন হচ্ছে অবাধ মেলামেশা ও অশ্লীলতার চরম সীমা। ভালোবাসার নামে প্রকাশ্যেই তারা একে অপরকে জড়িয়ে নানা আপত্তিকর কার্যকলাপে লিপ্ত হচ্ছে। এদের মধ্যে স্কুল কলেজের ইউনিফর্ম পরা বেশির ভাগ জুটি, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে চলে এসেছে এখানে। আশেপাশে রিক্সায় বেড়াতে দেখা যায় যুবক এবং যুবতিদেরকে।

স্থানীয় রিক্সাওয়ালাদের প্রশ্ন করলে তারা জানান, আমাদের ডাবল ভাড়া দেয় আর তারা রিক্সায় বসে ফুর্তি করে চলে যায়। পার্কের পাশে থাকা স্থানীয়রা জানান, এসব অসামাজিক কাজ এখানে প্রায়ই হয়ে থাকে। তবে তারা জানান পার্কের কর্তৃপক্ষ এবং প্রশাসন যথাযথভাবে পদক্ষেপ গ্রহন করলে এসব অশ্লীল আর অসামাজিক কাজ বন্ধ করা সম্ভব হতো। এ ব্যাপারে পার্কের পরিচালক ইমরান আহমেদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন -বর্তমানে পার্কটি সুন্দর ও মনোরম পরিবেশে চলছে। যে কেউ পরিবার নিয়ে এখানে সময় কাটাতে আসতে পারে।

সাংবাদিকদের হাতে আসা বেশকিছু ভিডিও সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এগুলো পার্কটি তৈরি করার আগের ভিডিও। এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গত ঈদুল ফিতরের পূর্বেই পার্কটি বন্ধ করার জন্য মালিককে নির্দেশ দেওয়া হয়েছিল। যদি বন্ধ না করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com