1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর টেকসই উন্নয়ন, উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি অফিস-যাতায়াত আরও সহজ করতে একসঙ্গে কাজ করবে উপায় ও কমিউট দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে জিপিএইচ ইস্পাত কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭

এম. আই. সিমেন্টের লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ৬.৪৮ পিএম
  • ৭১৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এম. আই. সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেড তথা ক্রাউন সিমেন্ট-এর শেয়ারহোল্ডারগণ কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। গত বুধবার (১৫ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা শেয়ারহোল্ডারগণ কতৃক অনুমোদন করা হয়।

এজিএম এ সভাপতিত্ব করেন এম. আই. সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেড এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উক্ত সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২১ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক ও পরিচালকমন্ডলীর প্রতিবেদন, পরিচালকবৃন্দের নির্বাচন, বর্তমান দুইজন স্বতন্ত্র পরিচালকের পুনঃনিয়োগ এবং ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্তব্য বছরের জন্য বহিঃনিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণও অনুমোদিত হয়। এছাড়াও বিশেষ আলোচ্য সূচী হিসেবে কোম্পানির নাম “এম. আই. সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেড” হতে “ক্রাউন সিমেন্ট পিএলসি” তে পরিবর্তন করার প্রস্তাবও অনুমোদিত হয়।

সভায় এম. আই. সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেড এর ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক জনাব মোল্লা মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান মোল্লাহ্, পরিচালক জনাব মোঃ আলমাস শিমুল, স্বতন্ত্র পরিচালকদ্বয় জনাব জাকির আহমেদ খান ও প্রফেসর ড. এম. আবু ইউসুফ, বোর্ডের প্রধান উপদেষ্টা জনাব মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোক্তার হোসেন তালুকদার, এফসিএ উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডার জনাব মোঃ আশরাফুজ্জামান এবং চীফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব মোহাম্মদ আহসান উল্লাহ্, এফসিএ। কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব জনাব মোঃ মজহারুল ইসলাম, এফসিএস উক্ত সভা পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com