1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

উখিয়ায় ট্রাকভর্তি ৩শ ৫০ ঘনফুট কাঠ জব্দ!

  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১০.৩২ এএম
  • ২৯৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় বেড়েছে বনের কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য। সোমবার দিবাগত রাত ১টার দিকে উখিয়া রেঞ্জের থাইংখালী এলাকায় অভিযান পরিচালনা করে কাঠভর্তি ট্রাক জব্দ করেছে বনবিভাগ।

অভিযানের নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কাঠভর্তি একটি ট্রাক আসছে। আমরা উখিয়া থানার বিপরীতে অবস্থান নিয়ে আত্নগোপন করি। পরে গাড়িটি পৌঁছালে ধাওয়া করে বালুখালির পরে থাইংখালী এলাকায় জব্দ করতে সক্ষম হয়। পরে তল্লাশি করে ৩শ ৫০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। গাড়ি সহ কাঠ রেঞ্জ কার্যালয় হেফাজতে রয়েছে। কাঠ পাচারে জড়িতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হবে জানান উখিয়া রেঞ্জ কর্মকর্তা।

কাঠগুলো টেকনাফ নতুন পল্লানপাড়া এলাকার নুরুল বশর ও বদিউল আলম নিয়মিত পাচার করে বিভিন্ন জায়গায় সরবরাহ করতো বলে সূত্রে জানা যায়। 

অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন, উখিয়া সদর বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান সহ বিভিন্ন বিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com