1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় পল্লী বিদ্যুৎ কর্মী নিহত

  • আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩, ৬.০৪ পিএম
  • ৩২৪ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ফরিদুল ইসলাম নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত ফরিদুল ইসলাম হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (৩-জুন) সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জয়েন বড়দল গ্রামের গোলাম আজম তালুকদারের ছেলে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, নিহত ফরিদুল ইসলাম চার বছর আগে মিটার রিডার পদে চাকরিতে যোগ দিয়েছিলেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানান, নিহত ফরিদুল রাস্তা পারাপারের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকাগামী একটি অজ্ঞাত পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com