1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮

  • আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩, ১১.১৮ এএম
  • ৩৮৫ Time View

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ২৮৮ হয়েছে। ওডিশা ফায়ার সার্ভিসের মহাপরিচালক সুধাংশু সারেঙ্গি এএফপিকে এ তথ্য জানিয়েছেন। উদ্ধারকাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থলে অনেকে গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

এই ট্রেন দুর্ঘটনাকে ২০ বছরের বেশি সময়ের মধ্যে ভয়াবহ বলা হচ্ছে। দুর্ঘটনায় ৮৫০ জনের বেশি আহত হয়েছেন বলে এএফপি জানিয়েছে।

এনডিটিভির খবরে ওডিশার মুখ্যসচিব প্রদীপ জেনার বরাতে ২৩৮ জন নিহত বলে জানানো হয়েছে। আহত হয়েছেন ৬৫০ জন।

ভারতের পূর্বাঞ্চলের ওডিশা রাজ্যের বালাসোর এলাকার কাছে গতকাল শুক্রবার রাতে তিনটি ট্রেনের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা দুমড়েমুচড়ে যাওয়া ট্রেনের বগিতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন।

প্রদীপ জেনা আহত ৮৫০ জনকে হাসপাতালে পাঠানোর খবর জানিয়েছেন। ওডিশার রাজধানী ভুবনেশ্বর থেকে ২০০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, উদ্ধারকাজ ও হতাহত ব্যক্তিদের চিকিৎসাকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন স্থানীয় টিভি চ্যানেলকে বলেছেন, দুর্ঘটনার সময় তিনি ঘুমাচ্ছিলেন। যখন ঘুম ভাঙে, তখন তিনি দেখেন, চারপাশে অনেকের মধ্যে তিনি আটকে পড়ে আছেন। হামাগুড়ি দিয়ে তিনি বগি থেকে বের হয়ে আসেন। এ সময় তিনি হাত ও গলায় আঘাত পান।

হিন্দুস্তান টাইমসের খবরে রেলওয়ে–সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ডাউন লাইনে ছিল। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ওডিশার বাহাঙ্গাবাজার এলাকায় এই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এর মিনিট পাঁচেক পর আপ লাইন দিয়ে ওই এলাকা পার হচ্ছিল চেন্নাইগামী শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি। হঠাৎ এই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এ সময় পাশের একটি লাইনে আগে থেকেই দাঁড়িয়ে ছিল মালবাহী একটি ট্রেন।

করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে প্রথমে বেঙ্গালুরু-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগিতে আঘাত করে। পরে করমন্ডল এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি আগে থেকে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের ওপর গিয়ে আছড়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com