1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

দেশে আরো ভয়ংকর অবস্থা সৃষ্টি হলে এর দায় ক্ষমতাসীনদের বহন করতে হবে

  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩, ৪.৫৮ পিএম
  • ২৮০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২৪ মে ২০২৩ রোজ বুধবার গণতান্ত্রিক বাম ঐক্যের অস্থায়ী কার্যালয়ে সকাল ১১ টায় জোটের সমন্বয়ক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচির বিপরীতে ক্ষমতাসীনরা প্রতিরোধের নামে প্রতিহিংসামূলক ভাবে প্রশাসন ও নিজেদের দলীয় পেটোয়া বাহিনী দিয়ে দেশে সংঘাতময় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। এতে দেশে আরো ভয়ংকর অবস্থা সৃষ্টি হলে এর দায় ক্ষমতাসীনদের বহন করতে হবে।

এসময় গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ সকল ধরনের নির্যাতন হামলা মামলা অবিলম্বে বন্ধ করার  আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com