1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ঘুমের ওষুধ খেলে যেসব ক্ষতি

  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩, ১০.০০ পিএম
  • ৩০৭ Time View

আমাদের দৈনন্দিন ব্যস্ত জীবনে শারীরিক ও মানসিক চাপে দীর্ঘমেয়াদি রোগ বেড়েই চলেছে। এর সঙ্গে ঘুমের সমস্যাও প্রকট হয়ে দেখা দিয়েছে। অনেকে আবার ঘুমের ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি। কিন্তু ঘুমের ওষুধ সেবন শরীরে কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, সে ব্যাপারে আমাদের ধারণা থাকা জরুরি।

চলুন জেনে নিই আমরা কেন ঘুমের ওষুধ খাই-

  • দীর্ঘদিন রাতে ঘুমের সমস্যা হলে
  • দীর্ঘ ভ্রমণের সময়
  • রাতে বারবার ঘুম ভেঙে গেলে

    এ ছাড়া কিছু মানুষ আছে যাদের ঘুমের ওষুধ খাওয়া বারণ। চলুন জেনে নিই সে সম্পর্কে-
  • সাধারণত যাদের নিম্ন রক্তচাপে ভুগছেন তাদের ঘুমের ওষুধ খাওয়া নিষেধ।
  • যারা লিভারজনিত জটিল রোগে ভুগছেন।
  • যারা কিডনির সমস্যায় ভুগছেন
  • অনেক বয়স্ক ব্যক্তি
  • খিঁচুনি রোগে আক্রান্ত ব্যক্তি
  • গর্ভবতী নারী
  • দুগ্ধ দানকারী মা

    ঘুমের ওষুধ ছাড়া যেভাবে সমস্যা সমাধান করা যায়। শারীরিক বা মানসিক যে কারণে ঘুমের সমস্যা হচ্ছে, তা আগে খুঁজে বের করতে হবে এবং তা সমাধানের চেষ্টা করতে হবে।


    এর জন্য অবশ্যই আমাদের রুটিন মাফিক চলতে হবে-
  • প্রতিদিন নির্ধারিত সময়ে ঘুমাতে যেতে হবে।
  • নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে।
  • দিনের বেলা ঘুমানো যাবে না।
  • মেডিটেশন বা ধ্যান করতে হবে।
  • ঘুমাতে যাওয়ার ন্যূনতম আধঘণ্টা আগে ইলেকট্রনিক যন্ত্র থেকে দূরে থাকতে হবে।
  • ধূমপান বা অন্য যেকোনো নেশাজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
  • চা, কফি বা যেকোনো ক্যাফেইন–সমৃদ্ধ খাবার অবশ্যই বিকেল ৩টার পর না খাওয়ার চেষ্টা করবে

    ঘুুমের ওষুধ খাওয়ার ফলে যেসব সমস্যা হতে পারে

– মাথা ঘোরা, মাথা ব্যথা

– ডায়রিয়া

– বমি বমি ভাব

– ঘুম ঘুম ভাব

– অ্যালার্জির সমস্যা

– ওজন বৃদ্ধি

– স্মৃতিশক্তি লোপ

– আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি

– চিন্তা-ভাবনার পরিবর্তন হওয়া, যেমন—হ্যালুসিনেশন

– দীর্ঘদিন ঘুমের ওষুধ খেলে যে সমস্যা হতে পারে

– ওষুধে নির্ভরশীলতা

– ওষুধে আসক্তি

দীর্ঘদিন ওষুধ খেলে নির্ভরশীলতা তৈরি হওয়ার কারণে ওষুধ না খেলে নিদ্রাহীনতা দেখা দিতে পারে। এ ছাড়া দুশ্চিন্তা বেড়ে যাওয়া, স্মৃতিশক্তি লোপ পাওয়া—এসব সমস্যাও হতে পারে।

কিছু ওষুধ ধীরে ধীরে বন্ধ করতে হয়। হঠাৎ করে ওষুধ বন্ধ করার ফলে মানসিক অবসাদ, জ্বর, কাশি, ঠান্ডা, শরীর ম্যাজম্যাজ করা, সারা শরীরে চুলকানিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।

ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ব্যতীত যে ওষুধগুলো বিক্রি করা যায় না, ঘুমের ওষুধ তার মধ্যে অন্যতম। ঘুমের ওষুধের ফলে দেহে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ খাওয়া থেকে বিরত থাকা জরুরি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com