1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

প্রতি শুক্রবার সিক্রেট রেসিপিতে ১২% ছাড়

  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩, ৫.৩৩ পিএম
  • ৩৬৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মালয়েশিয়ার সর্ববৃহৎ ক্যাফে চেইন সিক্রেট রেসিপি’র মেন্যুতে ১২ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রামীনফোনের স্টার গ্রাহকরা। প্রতি শুক্রবার দিনব্যাপী এ ছাড় পাওয়া যাবে।  এছাড়াও ওইদিনগুলোতে প্রথম ১৫ জন জিপি স্টার গ্রাহক সিক্রেট রেসিপি বাংলাদেশের আউটলেটগুলোতে বিনামূল্যে এক স্লাইস ‘চকলেট ইনডালজেন্স’ কেক উপভোগ করবেন।

সম্প্রতি রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে সিক্রেট রেসিপির ফ্ল্যাগশিপ আউটলেটে সিক্রেট রেসিপি ও গ্রামীনফোনের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়। এই চুক্তির আওতায় গ্রাহকদের জন্য এসব ছাড়ের ঘোষণা দেয়া হয়।  

এমওইউ’তে স্বাক্ষর করেন গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্টের হেড অব মার্কেটিং সাব্বির আহমেদ এবং সিক্রেট রেসিপি বাংলাদেশের হেড অব বিজনেস কে. এস. এম. মোহিত-উল বারি। ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ ক্যাম্পেইনের মাধ্যমে সিক্রেট রেসিপি বাংলাদেশ গ্রামীণফোন গ্রাহকদের বিশেষ সব সুবিধা প্রদান করবে।  

এ চুক্তির অধীনে জিপি স্টার গ্রাহকরা (সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম প্লাস) সিক্রেট রেসিপির খাবার ও অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে দুর্দান্ত অফার ও ছাড় সুবিধা উপভোগ করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের পরিচালক মুত্তাসিম দাইয়্যান এবং গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থতি ছিলেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান বলেন, “আমাদের সিগনেচার ক্যাম্পেইন ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’র সুবিধা অব্যাহত রাখতে সিক্রেট রেসিপির সাথে আমাদের নতুন যাত্রা নিয়ে আমরা আনন্দিত। এ চুক্তি উদ্ভাবনী পার্টনারশিপের এক অনন্য উদাহরণ, যেখানে দু’টি প্রতিষ্ঠানই গ্রাহক ও ক্রেতাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে একসাথে হয়েছে। আমাদের গ্রাহকরা পছন্দ করবেন এমন আরও সব সেবা নিয়ে আসতে ভবিষ্যতে এ ধরনের আরও বেশি পার্টনারশিপ করার ব্যাপারে আমরা প্রত্যাশী।”

ফেয়ার গ্রুপের পরিচালক মুত্তাসিম দাইয়্যান বলেন, “গ্রামীণফোনের সাথে পার্টনারশিপের মাধ্যমে জিপি স্টার গ্রাহকদের জন্য বিশেষ ডিসকাউন্ট সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, এ পার্টনারশিপ আমাদের ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। আমরা একটি ফলপ্রসূ পার্টনারশিপের ব্যাপারে প্রত্যাশী।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com