1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

কালবৈশাখী ঝড়: নাটোরের অর্ধশতাধিক বাড়ি লন্ডভন্ড

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১০.৫৬ পিএম
  • ২৫৭ Time View

স্টাফ রিপোটারঃ নাটোরের সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন ও নাটোর পৌরসভায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়েছে। এ সময় উপড়ে ও ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা।

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা ৬টার দিকে পুরো আকাশ ঢেকে যায় মেঘে। এরপর শুরু হয় কালবৈশাখী ঝড়।

স্টেশন বাজারের আড়তদার আরিফ হোসেন জানান, ঝড়ের তাণ্ডবে নাটোর শহরের স্টেশন বাজার পুরোটাই লন্ডভন্ড হয়ে যায়। উড়িয়ে নিয়ে যায় বাজারের টিনের চালা।

উত্তর বড়গাছা এলাকার রুবেল হোসেন বলেন, বড়গাছা এলাকার বিভিন্ন আধাপাকা বাড়ির টিনের চালা উড়ে যায়। তেবাড়িয়া এলাকায় গাছ উপড়ে বন্ধ হয়ে যায় প্রধান সড়ক।

নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক একে এম মুরশেদ বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা গাছ কেটে অপসারণ করলে রাত ৮টার দিকে সড়কে যান চলাচল শুরু হয়।

এদিকে ঝড়ে বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে অনেক এলাকা। নেসকো ও পল্লীবিদ্যুতের কর্মকর্তারা বলেন, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে তাদের কর্মীরা কাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com