1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

রাষ্ট্রদূতদের নিরাপত্তায় পুলিশের পরিবর্তে থাকবে আনসার

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৯.২১ পিএম
  • ৪২৪ Time View

বিদেশি রাষ্ট্রদূতদের চলাচলের সময় নিরাপত্তায় আর পুলিশ থাকবে না। পুলিশের পরিবর্তে তাদের নিরাপত্তার জন্য আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।

মঙ্গলবার (১৬ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি সূত্র নিশ্চিত করেছে।

ডিএমপির সূত্র জানায়, পুলিশে জনবল সংকট থাকায় রাষ্ট্রদূতরা চলাচলের সময় আর পুলিশ সদস্যদের দেওয়া হবে না। পুলিশ সদস্যদের পরিবর্তে তাদের নিরাপত্তায় থাকবেন আনসার সদস্যরা। এতে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না। তবে দূতাবাসের বাইরে পুলিশ সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে আগের মতো।

সূত্রে আরও জানা যায়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, চীন, যুক্তরাজ্য, ভারত ও জাপানের রাষ্ট্রদূতরাসহ আরও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা চলাচলের সময় পুলিশের নিরাপত্তা পান। কিন্তু এখন এই নতুন সিদ্ধান্ত হওয়ার পর তারা পুলিশের জায়গায় আনসার সদস্যদের নিরাপত্তা পাবেন।

এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বলেন, এ বিষয়ে দ্রুত আমরা একটা সংবাদ সম্মেলনে করব। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com