1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

সুপ্রিম কোর্টে আ.লীগ-বিএনপি আইনজীবীদের মারামারি

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৯.১৫ পিএম
  • ২৮১ Time View

সুপ্রিম কোর্টে ভাঙচুর, হাতাহাতি, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা। মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে সংঘাতে জড়িয়ে পড়েন তারা। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (১৬ মে) দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এ ঘটনা ঘটে। সরকার সমর্থক আইনজীবীদের দাবি-সন্ত্রাসী কায়দায় হামলা ও ভাঙচুর চালিয়েছে বিএনপিপন্থি আইনজীবীরা। অপরদিকে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপিপন্থিরা।

অন্য দিনের মতো মঙ্গলবারও সমিতি ভবনের দ্বিতীয় তলায় মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন দুপক্ষের আইনজীবীরা। এর এক পর্যায়ে ধস্তাধস্তি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। এ সময় ভাঙচুর করা হয় বার সম্পাদকের কক্ষের দরজা ও জানালার কাঁচ।

ঘটনার সময় নিজ কক্ষেই অবস্থান করছিলেন সম্পাদক আব্দুন নূর দুলাল। এ ঘটনায় দুপক্ষের কয়েকজন আইনজীবী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আব্দুন নূর দুলাল বলেন, চড়াও হয়ে আমাদের এখানে এসে পায়ে পা লাগিয়ে একটা একটা ঝগড়া বাঁধানোর চেষ্টা করেছে। সহিংসতা করতে এসে আজকে আমাদের অফিস ভাঙচুর করেছে, আমাদের নারী সদস্যসহ অনেককে তারা আহত করেছে।

আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মামলা দেয়ার জন্য আজকে তারা নিজেরাই তাদের অফিস ভেঙে তছনছ করেছে। সেই দায় চাপানো হচ্ছে আমাদের ওপর।

ঘণ্টাব্যাপী চলতে থাকে এ উত্তেজনা। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ আসে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com