1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক খেলা চলছে

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৭.৩৭ পিএম
  • ২৯৪ Time View

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টিকে ‘আন্তর্জাতিক খেলার অংশ’ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি ঘিরে বিভিন্ন রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর পরিচালিত কর্মকাণ্ডকে বাংলাদেশের উন্নয়নবিরোধী অপতৎপরতা হিসেবে দেখছেন তিনি। এ নিয়ে তিনি বলেন, ‘আমি জানি না, কী আন্তর্জাতিক খেলা চলছে।’

ম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ উদ্বেগের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ মে) বিবিসি বাংলা এই সাক্ষাৎকারটি প্রকাশ করে। এতে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী। 

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দাবি করেন, ‘গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছি। এখন বিভিন্ন সংগঠন ও দেশ অপপ্রচার করছে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বেগ দেখাচ্ছে। তবে জোর দিয়ে বলতে চাই, শুধু বাংলাদেশেই ১৪ বছর ধরে সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করছে। তাই আমরা উন্নতি করছি, যা অন্যদের সহ্য হচ্ছে না।’

বিবিসির পক্ষ থেকে বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না, হয়তো তারা আমার কাজ অব্যাহত থাকুক তা চায় না। এ জন্য এমন করেছে। আমি বাংলাদেশের জন্য যেসব উন্নতি করেছি, সেটা তারা হয়তো গ্রহণ করতে পারছে না, এটা আমার অনুভূতি।’

যুক্তরাষ্ট্র র‌্যাবকে সব ধরনের প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে তৈরি করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, যে বাহিনীর ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তাদের পরামর্শেই ২০০৪ সালে প্রতিষ্ঠা হয়। তাদের সকল প্রশিক্ষণ, সরঞ্জাম যুক্তরাষ্ট্র দিয়েছে। র‌্যাব সন্ত্রাস নিয়ন্ত্রণে সফল হয়েছে। তাই নিষেধাজ্ঞার বিষয়টি খুবই অবাক করার মতো বিষয়।

গত এপ্রিলে সংসদে প্রধানমন্ত্রী বলেছিলেন ‘আমেরিকা বাংলাদেশের ক্ষমতায় পরিবর্তন আনতে চায়’, বিবিসি এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘আমার কাছে একটা বড় প্রশ্ন হলো: কেন তারা নিষেধাজ্ঞা জারি করল? আইনশৃঙ্খলা বাহিনী দেশের সন্ত্রাস মোকাবিলার জন্য কাজ করছে, মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’ আইন লঙ্ঘনকারীদের পক্ষে বিদেশিরা অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘের উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ‘আমি জানি ১২টি প্রতিষ্ঠান মিলে এসব বক্তব্য দিয়েছে, কিন্তু তারা প্রমাণ করতে পারেনি। আমি জানি না, কী আন্তর্জাতিক খেলা চলছে।’

সাক্ষাৎকারে বিভিন্ন রাষ্ট্র ও সংগঠনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহতদের বিষয়ে দেয়া তথ্যকে চ্যালেঞ্জ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিভিন্ন সংখ্যার বিষয়ে শুনেছি, জেনেছি। কিন্তু যখন এসব বিষয় প্রমাণ করতে বলেছি, তখন কেউ তা প্রমাণ করতে পারেনি।’      

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। তিনি বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট নিরসনে সত্যিকারের পদক্ষেপ নিতে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com