প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাংক খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা (রিস্টেটেড)। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩০ পয়সা (রিস্টেটেড)।
গত ৩১ মার্চ ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৩৩ পয়সা।