সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৩৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৪ মে) ডিএসইতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৭ লাখ ৯৩ হাজার ৬৩০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩৬ কোটি ৯৭ লাখ টাকা।
আজ লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ২৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪৮ লাখ টাকা।
সপ্তাহের প্রথম কার্যদিবসে পেপার প্রসেসিংয়ের ১৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৭ লাখ টাকার।
তালিকায় থাকা অপর কোম্পানিগুলো- অগ্নি সিস্টেমের ১৭ কোটি ৮১ লাখ, সিভিও পেট্রো কেমিক্যালের ১৫ কোটি ৬৮ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ১৪ কোটি ৯১ লাখ, সিমটেক্সের ১৪ কোটি ৬৯ লাখ এবং জেমিনি সি ফুডের ১৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।