1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

ঘূর্ণিঝড় মোখা: বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩, ১০.২০ এএম
  • ২৮২ Time View

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে উপকূলীয় অঞ্চলে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহে জটিলতা সৃষ্টি হলে ও জলোচ্ছ্বাসে বিভিন্ন যন্ত্র নষ্ট হলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেয়া সম্ভব হবে না বলে জানিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবিএ।

সংগঠনটির সভাপতি এমদাদুল হক বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে উপকূলীয় এলাকায় ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে কাজ করছি। সেবায় যাতে কোনও সমস্যা না হয় সেজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নেটওয়ার্ক প্রকৌশলীদের কাজে (দায়িত্ব পালন) রাখতে বলা হয়েছে।

এ ছাড়া জলোচ্ছ্বাসে যাতে পয়েন্ট অব প্রেজেন্সের (পপ) কোনও ক্ষতি না হয় সে জন্য সেগুলোকে অফিস বা বাসাবাড়ির দুই-তিন তলা বা উঁচুস্থানে স্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহে জটিলতা সৃষ্টি হলেও নেট সেবা নিরবচ্ছিন্নভাবে দেয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে ব্যাটারি দিয়ে ব্যাকআপ দেয়ার চেষ্টা চলবে। তবে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকলে নেট সেবায় জটিলতা সৃষ্টি হবে।  

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সমস্যার কারণে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে। সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ব্যাটারি ব্যাকআপ দিয়ে কুলিয়ে উঠতে পারছে না। এজন্য গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়ছেন বলে জানান এমদাদুল হক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com