1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এনআরবিসি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা মেডিকেল কলেজে সন্ধানী’র নবীন বরণ ও নতুন কমিটি ঘোষণা ​ কুমিল্লায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন প্রথম প্রান্তিকে ২৩২ কোটি টাকা মুনাফা রবির মাত্র ২৬ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১১৪৪ কোটি টাকার নতুন আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিন ক্যাফে নিয়ে এসেছে রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি

টুইটারের নতুন সিইও লিন্ডা ইয়াকারিনো

  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩, ২.৫৭ পিএম
  • ৩৪৫ Time View

টুইটারের নতুন সিইওর নাম ঘোষণা করেছেন ইলন মাস্ক। এই পদের জন্য তিনি লিন্ডা ইয়াকারিনোকে নির্বাচিত করেছেন।

এখন থেকে লিন্ডা ইয়াকারিনোই টুইটারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। এতোদিন গুরুত্বপূর্ণ এই দায়িত্ব তিনিই সামলাচ্ছিলেন।

শনিবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শুক্রবার (১২ মে) এক টুইটে ইলন মাস্ক বলেন, এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনো এ সাইটটির (টুইটার) ব্যবসায়িক কার্যক্রম তদারকিতে নেতৃত্ব দেবেন।

সিইওর চলতি পদ ছেড়ে মাস্ক নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। আর টেসলা এবং রকেট নির্মাণ কোম্পানি স্পেসএক্সসহ তার অন্যান্য ব্যবসায় মনোযোগী হবেন।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে বলেছে, নতুন পদে লিন্ডা যোগ দিতে আরও দেড় মাস সময় নিলেও এ ঘোষণা সেবাটিতে বিজ্ঞাপনদাতাসহ বিভিন্ন স্টেকহোল্ডারের মনে ভরসা যোগাবে।

প্রসঙ্গত, গত বছর চার হাজার চারশ কোটি ডলারে এই সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটি কেনেন মাস্ক। এরপর থেকেই এর জন্য নেতৃত্ব দেওয়ার লোক খুঁজছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com