1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

ভাঁজ করা ফোন আনছে গুগল

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩, ৬.১৬ পিএম
  • ৩০০ Time View

দীর্ঘদিন ধরেই ভাঁজ করা (ফোল্ডেবল) ফোন তৈরির জন্য কাজ করছে গুগল। এরই ধারাবাহিকতায় এবার নিজেদের তৈরি প্রথম ভাঁজ করা ফোন আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘পিক্সেল ফোল্ড’ নামের ফোনটির ভিডিও প্রকাশ করেছে তারা।

ভাঁজ খোলার পর ট্যাবলেট কম্পিউটারের আদলে ব্যবহার করা যাবে পিক্সেল ফোল্ড

গুগলের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রুপালি রঙের পিক্সেল ফোল্ড বইয়ের মতো ভাঁজ খুলে ব্যবহার করা যায়। ভাঁজ করা অবস্থায় ফোনটির পর্দার আকার ৫ দশমিক ৮ ইঞ্চি। তবে ভাঁজ খোলার পর পর্দার আকার হবে ৭ দশমিক ৬ ইঞ্চি। ফলে আকারে ছোট ট্যাবলেট কম্পিউটারের আদলে বড় পর্দায় কাজ করার পাশাপাশি ভিডিও বা সিনেমা দেখার সুযোগ মিলবে।

পিক্সেল ফোল্ডের বিস্তারিত কোনো তথ্য জানায়নি গুগল। ধারণা করা হচ্ছে, ১০ মে নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে ফোনটি প্রদর্শনের পাশাপাশি বিস্তারিত তথ্য প্রকাশ করবে গুগল। তবে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পিক্সেল ফোল্ড ফোনটিতে টেনসর জি২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গত অক্টোবর মাসে বাজারে আসা প্রসেসরটি এরই মধ্যে গুগলের পিক্সেল ৭ ফোনে ব্যবহার করা হয়েছে।

-মেইল অনলাইন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com