1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Title :
মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩, ২.২৬ পিএম
  • ২২৪ Time View

কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) হাজির হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

শুক্রবার (১২ মে) স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন নিতে তিনি হাইকোর্টে হাজির হন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এর আগে, বৃহস্পতিতিবার (১১ মে) বিকেলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করেন এবং অবিলম্বে তাকে মুক্তির নির্দেশ দেন। একই সঙ্গে তাকে শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশ দেয়া হয়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ এ রায় দেন।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ইমরান খান আইএইচসিতে পৌঁছান। আদালত চত্বরের বাইরে বিপুল সংখ্যক পুলিশ ও আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে।

হাইকোর্টের বাইরে প্রচুর আইনজীবীকে পিটিআই প্রধান ইমরান খানের মুক্তির বিষয়ে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে, হাইকোর্টে শুনানি শেষে ইসলামাবাদে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান।

দলের চেয়ারম্যান হাইকোর্ট থেকে জামিন পাচ্ছেন, এটি নিশ্চিত হওয়ার পর পিটিআই তার সমর্থকদের রাজধানী ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে।

নিজেদের দাপ্তরিক টুইটার পেজে এক ঘোষণায় পিটিআই বলছে, তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের প্রতি সংহতি জানাতে শুক্রবার (১২ মে) পুরো দেশ থেকে হাজার হাজার পাকিস্তানি শান্তিপূর্ণভাবে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়ে জি-১৩ এ এসে জড়ো হবে। ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার পরে চেয়ারম্যান ইমরান খান এ স্থানে ভাষণ দেবেন।’

গত মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট থেকে নাটকীয়ভাবে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়। এর একদিন পর তাকে আটদিনের রিমান্ডে নেয়া হয়। তবে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রীর গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে এবং অবিলম্বে তাকে মুক্তি দেয়ার নির্দেশ দেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com