1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

রোনালদোকে ১ কোটি ২৩ লাখ টাকার ঘড়ি উপহার

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩, ১১.৫৫ এএম
  • ৩০৯ Time View

ক্রিস্টিয়ানো রোনালদোর বিলাসী ও দামি পণ্য সংগ্রহের অভ্যাস বহু পুরোনো। বিলাসবহুল গাড়ি ও ঘড়ি কিনে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে এ পর্তুগিজ মহাতারকা। আবারও ঘড়ির কারণে আলোচনায় এসেছেন ৩৮ বছর বয়সী এই ফুটবল তারকা।

এবার রোনালদোর হাতে দেখা গেছে ৯২ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৩ লাখ টাকার ঘড়ি। এটি অবশ্য রোনালদো নিজে কেনেননি। বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক এবং জুয়েলারি নির্মাতা কোম্পানি জ্যাকব অ্যান্ড কো. ঘড়িটি রোনালদোকে উপহারস্বরূপ দিয়েছেন।

রোনালদোর হাতে দেখা যাওয়া সবুজ রঙের ঝলমলে এই ঘড়িটিতে রয়েছে ২৬টি সাদা হীরা। বিশেষভাবে তৈরি করা এই ঘড়ির সামনের অংশে ৭ নম্বর জার্সি পরা রোনালদোকে গোল উদ্‌যাপন করতে দেখা যাচ্ছে। যেখানে একটি জায়গায় রোনালদোর স্বাক্ষরের পাশাপাশি ইংরেজিতে ‘সিআর সেভেন’ও লিখে রাখা আছে।

ঘড়ি পরে একাধিক ছবি তুলেছেন রোনালদো

আর পেছনের পাশে রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদ্‌যাপনের ছবিও রাখা হয়েছে। সৌদি আরবে কোম্পানিটির একটি বুটিক স্টোর উদ্বোধন করতে গিয়ে ঘড়িটি উপহার হিসেবে পেয়েছেন রোনালদো। রোনালদোর উপহার পাওয়া এই ঘড়ির নাম ‘হার্ট অব সিআর সেভেন বাগুয়েত্তে’।

জ্যাকব অ্যান্ড কো. এখন রোনালদোর সেরা মুহূর্তগুলো দিয়ে সাজিয়ে ঘড়ির নতুন সংগ্রহ আনার অপেক্ষায় আছে। রোনালদোকে দেওয়া হার্ট অব সিআর সেভেন বাগুয়েত্তে নতুন আনা চারটি মডেলের একটি। চারটি মডেলের মধ্যে সবচেয়ে দামিটির নাম দ্য ফাইট অব সিআর সেভেন বাগুয়েত্তে। যেটির দাম ১ লাখ ৪৫ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯৪ লাখ টাকা।

উপহার পাওয়া ঘড়ি পরে ছবি পোস্ট করে রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সৌদি আরবের রিয়াদে জ্যাকবের নতুন বুটিকে গিয়ে দারুণ লেগেছে। আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য জ্যাকব আরবোকে ধন্যবাদ।’

জ্যাকব আরাবোর সঙ্গে রোনালদো

ঘড়ি পরা রোনালদোর ছবি পোস্ট করে জ্যাকব অ্যান্ড কো.–এর ইনস্টাগ্রাম পেজে লেখা হয়েছে, ‘রিয়াদে জ্যাকব অ্যান্ড কো.–এর বুটিক উদ্বোধনে এসেছেন ব্র্যান্ড পার্টনার এবং বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের তারকা স্ট্রাইকার জ্যাকব অ্যান্ড কো.–এর ঘড়ি পরে আছেন। এই ঘড়িটিতে তাঁর নাম লেখা আছে আর ছবি যুক্ত করা আছে।’

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জ্যাকব আরাবো বলেছেন, ‘সৌদি আরবে বুটিক খুলতে পেরে আমরা রোমাঞ্চিত। সৌদি আরবের অসাধারণ জনগোষ্ঠীর জন্য অভিনব পণ্য নিয়ে আসব। আমরা সব সময় সৌদি আরবের আন্তরিকতা, সৃজনশীলতা এবং অভিনবত্বের দ্বারা অনুপ্রাণিত।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com