1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

আ.লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন উন্নয়ন অব্যহত থাকবে: এমপি রিপন

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৮.৪১ পিএম
  • ৩৫৬ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন ,আ.লীগ যতদিন ক্ষতায় থাকবে ততদিন দেশে উন্নয়ন অব্যহত থাকবে। কারণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগ সরকার দেশে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সকল সেক্টরে অকল্পনীয় উন্নয়ন সাধিত হয়েছে।

আ.লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের উন্নয়ন অব্যহত থাকবে। আর বিএনপি -জামায়ত ক্ষমতায় এলে দেশের উন্নয়ন থেমে যাবে তারা লটপাটের রাজত্ব কায়েম করার জন্য ক্ষমতায় যাইতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তাদের সেই স্বপ্ন জনগণ কখনো পুরন হতে দেবেনা।  

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার নয়াবন্দর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন শেষে উক্ত বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পদুমশহর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সাঘাটা উপজেলা সেচ্ছা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বকুলের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান,  শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ, সাঘাটা উপজেলা আ,লীগের সভাপতি এ্যাড.এসএম সামশীল আরেফিন টিটু,সহ-সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, নয়াবন্দর উচ্চ বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com