ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৪ টাকা বা ১১.৮০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৬৮১ বারে ৩ লাখ ৮৪ হাজার ৬৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ দশমিক ০০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
আর ৭ দশমিক ৪৭ শতাংশ শেয়ারপ্রতি দর বাড়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ ।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স,সমরিতা হাসপাতাল, লিব্রা ইনফিউশন, পেপার প্রসেসিং,ইয়াকিন পলিমার, তমিজ উদ্দিন টেক্সটাইল এবং দেশ গার্মেন্টস।