1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Title :
বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

শেয়ার বিক্রি করবেন মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪ পরিচালক

  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩, ১.১১ পিএম
  • ২৬৯ Time View

মিরাকল ইন্ডাস্ট্রিজের চার পরিচালক বিপুল পরিমাণ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বিক্রির জন্য ঘোষিত এসব শেয়ারের বর্তমান বাজার মূল্য ৬ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মিরাকল ইন্ডাস্ট্রিজের চার পরিচালক মোট ২০ লাখ ২২ হাজার ৯০০টি শেয়ার বিক্রি করবেন। এর মধ্যে দুই পরিচালক তাদের কাছে থাকা সব শেয়ারই বিক্রি করে দেবেন।

জানা গেছে, মিরাকল ইন্ডাস্ট্রিজের কর্পোরেট শেয়ারহোল্ডার পাভার্তন সিকিউরিটিজ লিমিটেড এবং পরিচালক রফিকুল মোর্শেদ তাদের কাছে থাকা সব শেয়ার বিক্রি করে দেবেন। পাভার্তন সিকিউরিটিজের কাছে মিরাকল ইন্ডাস্ট্রিজের ৭ লাখ ৯৮ হাজার ৭০৫টি শেয়ার রয়েছে। রফিকুল মোর্শেদের কাছে রয়েছে ৭ লাখ ২৭ হাজার ৫৫৩টি শেয়ার।

এছাড়াও কোম্পানির পরিচালক আসাদুর রহমান মির্জা ৮লাখ ৭২ হাজার ৫৯৯টি শেয়ারের মধ্যে ৩ লাখ ৭২ হাজার ৫৯৯টি শেয়ার বিক্রি করবেন। আরেক পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী ১১ লাখ ২৪ হাজার ৪৩টি শেয়ারের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৪৩টি শেয়ার বিক্রি করবেন।

সূত্র জানায়, চার পরিচালক তাদের শেয়ার চুক্তি অনুযায়ী মেহমুদ ইক্যুইটিজ লিমিটেডের কাছে বিক্রি করবে। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালকরা এসব শেয়ার বিক্রি করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com