1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ১ জুন বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে

  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১২.৪৩ পিএম
  • ২০৪ Time View

আগামী ১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফলে দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদে ১ জুন বাজেট উপস্থাপন করা হচ্ছে।

রোববার (৭ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তাওহিদুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, বাজেট পেশের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (৮ মে) অর্থ বিভাগ প্রাসঙ্গিক দাফতরিক নথির অনুমোদন পেয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১ জুন সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন বলে আশা করা হচ্ছে।

গাজী তাওহিদুল ইসলাম আরও বলেন, নথিতে বাজেটের দিনের দায়িত্বগুলোও সংজ্ঞায়িত করা হয়েছে, যাতে প্রত্যেকে তাদের নিজ নিজ কাজ সুষ্ঠুভাবে করতে পারেন।

সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট হবে ৭ লাখ ৬০ হাজার কোটি টাকার, যা হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট। চলতি ২০২২-২৩ অর্থবছরের মূল বাজেট ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকা। পরবর্তী সময়ে যা সংশোধন করে কিছুটা কমানো হয়।

আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা হতে পারে, যা চলতি অর্থবছর ছিল ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা।

এটি দেশের ৫২তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম বাজেট। আসন্ন বাজেট নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে পঞ্চম বাজেট উপস্থাপন করবেন।

রীতি মোতাবেক জুন মাসের প্রথম বৃহস্পতিবার নতুন অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। আর সেই বাজেট পাস হয় ৩০ জুন। নতুন বাজেট বাস্তবায়ন শুরু হয় ১ জুলাই থেকে।

তবে চলতি বছর জুন মাসের প্রথম দিনই বৃহস্পতিবার হওয়ায় প্রথা অনুসারে সেদিনই আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের প্রাথমিক সূচি চূড়ান্ত করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রমতে, এর আগে ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট ১ জুন উপস্থাপন করেছিলেন প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত। আর ২ জুন বাজেট উপস্থাপিত হয়েছে দুবার। ১৯৭৯ সালে ২ জুন ৩ হাজার ৩১৭ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন সে সময়ের অর্থমন্ত্রী মির্জা নুরুল হুদা। আর ২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট ২ জুন উপস্থাপন করেন প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এদিকে জুনের শেষদিকে ঈদুল আজহার ছুটি থাকায় নতুন অর্থবছরের বাজেট জুন মাস শেষ হওয়ার এক সপ্তাহ আগে পাস হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com