1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :
গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব কৃষি অর্থায়ন সম্প্রসারণে ট্রাস্ট ব্যাংক পিএলসি. ও আইপেজ গ্লোবাল লিমিটেডের চুক্তি ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা

‘এএএ’ ক্রেডিট রেটিং পেল ব্র্যাক ব্যাংক

  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩, ৭.৩৩ পিএম
  • ২৪৬ Time View

এক বছরের জন্য ক্রেডিট রেটিংয়ে ‘এএএ’ (ট্রিপল এ) পেয়েছে ব্র্যাক ব্যাংক।

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের দেওয়া এ ক্রেডিট রেটিংয়ের মান চলতি বছরের জুলাই থেকে আগামী বছরের জুন পর্যন্ত সময়ের জন্য বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোমবার (৮ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেডিট রেটিং মানটি দেওয়া হয়েছে সর্বশেষ ২০২২ সালের ব্র্যাক ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে।ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ ব্র্যাক ব্যাংক-কে দীর্ঘমেয়াদে ‘এএএ’, স্বল্পমেয়াদে এসটি-১ এর সাথে ‘স্থিতিশীল’ আউটলোক দিয়েছে। ‘এএএ’ হলো ক্র্যাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ ইস্যুকারী ক্রেডিট
রেটিং।

“ব্র্যাক ব্যাংক স্থিতিশীল এবং সময়মতো এর আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম। এটি ব্যাংকের ন্যূনতম ঋণ ঝুঁকিসহ সর্বোচ্চ মানের স্বীকৃতি,” বিজ্ঞপ্তিতে বলা হয়।

এই রেটিং সম্পর্কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “দ্বিতীয়বারের মত ক্র্যাব থেকে ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এই অনন্য অর্জনটি সম্ভব হয়েছে ব্যাংকের শক্তিশালী মূলধন ভিত্তি, সম্পদের মান,সুশাসন ও উন্নত তারল্য স্থিতি বজায় রাখার জন্য।”

তিনি আরও বলেন, “ব্যালেন্স শিট ও তারল্যের দক্ষ ব্যবস্থাপনা, শক্তিশালী কমপ্লায়েন্স ও একটি পেশাদার ব্যবস্থাপনা দল এই ক্রেডিট রেটিং এর সর্বোচ্চ মান অর্জনে সাহায্য করেছে। আমরা আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসমূহ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এই কৃতিত্ব ভাগ করেনিতে পেরে আনন্দিত, যাদের আস্থা আমাদেরকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com