1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

প্রবাসী কর্মী নেয়ার বিষয়ে সুখবর দিল কুয়েত

  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩, ১১.৩০ এএম
  • ২৪৪ Time View

শ্রমবাজারে কর্মী সংকট কাটাতে নতুন করে প্রবাসী কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। সম্প্রতি দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদ আল-সাবাহ কর্তৃপক্ষকে এ নির্দেশ দিয়েছেন।

কুয়েত টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কুয়েতের  সরকারি জনশক্তি কর্তৃপক্ষের (পিএএম) জানিয়েছে, নতুন শ্রমিক রফতানিকারক দেশগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার নির্দেশনা দেয়া হয়েছে। 

কুয়েতের ‘জনসংখ্যার ভারসাম্যহীনতার সমস্যা’ মোকাবিলার প্রচেষ্টা হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর মাধ্যমে দেশটির শ্রম বাজারের চাহিদা পূরণ করা হবে।

এদিকে, মে মাসের শেষের দিকে কুয়েতে বিশেষ কিছু খাতের জন্য নির্দিষ্ট শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা করতে ফিলিপিন্সের একটি প্রতিনিধিদল পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। পিএএম এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেসমন্বয় করবে। আলোচনার পর ফিলিপিন্স থেকে দেশটিতে শ্রমিকদের আনার সম্ভাবনা পুনরায় শুরু হবে।

জানা গেছে, ফিলিপিন্সের এ প্রতিনিধিদল গৃহকর্মীদের জন্য দৈনিক আট ঘণ্টা কাজ এবং সপ্তাহে একদিন ছুটির বিষয়ে অনুরোধ জানাবে। এছাড়া এ সময়সীমা অতিক্রম করলে ওভারটাইম বেতনের জন্য অনুরোধ করবে প্রতিনিধি দলটি।

দেশটির সূত্রের বরাত দিয়ে কুয়েত টাইমস বলছে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশি, ভারতীয় এবং ফিলিপিনো নার্সদের নতুন ব্যাচ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নতুন এলাকায় চালু করা স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দেয়া হবে এ নার্সদের। সেইসঙ্গে জনবল সংকট মেটাতে দেশটির অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেও তাদের নিয়োগ দেয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com