1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Title :
টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানিয়ে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত ‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের প্রিমিয়াম টাইগ্রিস ওয়াটার হিটার সিরিজ উন্মোচন, দেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন আনল হায়ার বাংলাদেশ ক্যাশলেস ডিজিটাল শিক্ষার প্রসারে উপায় ও ইংলিশ কার্নিভাল বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর ‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ ঝুঁকির তালিকা থেকে ডোরিন পাওয়ারের নাম সরাল ডিএসই সিঙ্গার ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ও মূলধন বৃদ্ধির ঘোষণা Price Sensitive Information of KDS Accessories Limited

বারাকা সিকিউরিটিজে যোগ দিলেন বরুণ প্রসাদ

  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩, ৮.৫৫ পিএম
  • ২৭৫ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেকধারী ব্রোকারহাউজ বারাকা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন বরুণ প্রসাদ পাল। প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ারের অঙ্গপ্রতিষ্ঠান।

দুই যুগ ধরে ক্যাপিটাল মার্কেটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন।

বারাকা সিকিউরিটিজে যোগদান প্রসঙ্গে বরুণ প্রসাদ পাল অর্থসূচককে বলেন, প্রায় ২৫ বছর ধরে ক্যাপিটাল মার্কেট ইন্ডাস্ট্রিতে আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এই দুই যুুগের অর্ধেক সময় মার্চেন্ট ব্যাংকে, আর বাকি অর্ধেক সময় ব্রোকারেজে কাজ করেছি। আমাদের বারেকা পতেঙ্গা ও বারাকা পাওয়ার এই দুই কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। আগামী এক বছরের মধ্যে বারাকা সিকিউরিটিজকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবো। স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ এগিয়ে নিতে চাই।

বরুণ প্রসাদ পাল ব্যবসায়িক নীতি ও পদ্ধতি, ঝুঁকি ব্যবস্থাপনা, ফিন-টেক, মার্জিন ম্যানেজমেন্ট, পণ্য ও প্রক্রিয়ার বিকাশসহ বিভিন্ন পদ্ধতি প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানকে রূপান্তর ও গতিশীল করতে নেতৃত্ব দিয়েছেন। এআর চৌধুরী সিকিউরিটিজ লিমিটেডে এ বিজনেস অ্যাসোসিয়েট হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড, আইআইডিএফসি লিমিটেড, রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেডে গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন। এছাড়া দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে পুঁজিবাজার সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com