1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানিয়ে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত ‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের প্রিমিয়াম টাইগ্রিস ওয়াটার হিটার সিরিজ উন্মোচন, দেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন আনল হায়ার বাংলাদেশ ক্যাশলেস ডিজিটাল শিক্ষার প্রসারে উপায় ও ইংলিশ কার্নিভাল বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর ‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ ঝুঁকির তালিকা থেকে ডোরিন পাওয়ারের নাম সরাল ডিএসই সিঙ্গার ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ও মূলধন বৃদ্ধির ঘোষণা Price Sensitive Information of KDS Accessories Limited

মেট্রোরেলে ঢিল ছোড়া ভবন চিহ্নিত

  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩, ৮.০৯ পিএম
  • ৩৩৭ Time View

মেট্রোরেলে ঢিল ছোড়া ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। শনিবার (৬ মে) রাজধানীতে সাংবাদিকদের একথা জানান তিনি।

এম এ এন সিদ্দিক বলেন, যে ভবন থেকে মেট্রোরেলে ঢিল ছোড়া হয়েছে সেটি চিহ্নিত করা হয়েছে। ব্যবস্থা নিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে বাড়িটি থেকে অধিকাংশ মানুষ পালিয়ে যাওয়ায় দুষ্কৃতকারী গ্রেফতার করা সম্ভব হয়নি। পালিয়ে দেশের বাইরে গেলেও গ্রেফতার করা হবে।

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি বহুতল ভবন থেকে গত ৩০ এপ্রিল চলন্ত মেট্রোরেলে ঢিল ছুড়ে দুর্বৃত্তরা। এতে মেট্রোরেলের কোনো যাত্রী আহত না হলেও, কোচটির জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভিযুক্তকে খুঁজে বের করে শাস্তি দিতে এরইমধ্যে থানায় অভিযোগ করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের এক কর্মকর্তা সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শক্তিশালী লেমিনেটেড কাঁচ ব্যবহার করার কারণে জানালাটি পুরোপুরি ভেঙে যায়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই কাফরুল থানায় মামলা করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি বিশেষ টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে গত ১ মে ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনগামী একটি মেট্রোরেল কাজীপাড়া স্টেশনে ঢোকার মুখে একটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি কাজীপাড়া মেট্রো স্টেশনের ঠিক দক্ষিণ প্রান্তের ঘটনা। যখন ট্রেনটি স্টেশনের ঢুকতে যাচ্ছে, ঠিক এমন সময় বিকট আওয়াজে জানালার কাচটি ভেঙে যায়। ট্রেন ছিল পশ্চিম দিকের ট্র্যাকে, আর পূর্ব দিক থেকে ঢিল আসে। ফলে ট্রেনের পূর্বদিকের একটি কাচ ভেঙে গেছে। যিনি এই রিপোর্ট (কাচ ভাঙার) করেছেন, তার ভাষ্যমতে এটি কাজীপাড়া স্টেশনে ঢোকার ঠিক একটু আগে ঘটে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান (১ মে)  সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যখন ঢিল ছোড়া হয়, তখন ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। শেওড়াপাড়া ও কাজীপাড়ার মাঝামাঝি কোনো স্থানে বহুতল ভবন থেকে ঢিল ছুড়ে ট্রেনের কাচ ভাঙা হয়েছে। তবে কোন ভবন থেকে ঢিল ছোড়া হয়েছে, সেটির তদন্ত চলছে। ডিএমটিসিএলের লিখিত অভিযোগের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এটি এখন মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত চলবে। আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। অভিযুক্তরা শনাক্ত হলেই তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। আপলিফট বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত জানালার ছবি পোস্ট করে লিখেছে, ‘কোনো এক কিউট ব্যক্তি নাকি ঢিল ছুড়ে মেট্রোরেলের জানালার কাচ ভেঙেছে। এর সত্যতা জানি না। তবে এটি যদি সত্যি হয় তাহলে কথা হচ্ছে আমরা কি সভ্য হব না? আমরা যদি সভ্য না হই উন্নত সেবা পাওয়ার আশা রাখিই বা কীভাবে?’

এই পোস্টে শতাধিক মানুষ মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আবদুর রাকিব নামে একজন মন্তব্যে লিখেছেন, ‘নিউজটা সত্য। চরম শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে আর কেউ এমন দুঃসাহস না দেখায়।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com