1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

কঙ্গোয় ভয়াবহ বন্যায় ১৭৬ জনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩, ৬.৪৬ এএম
  • ২৬৬ Time View

আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ১৭৬ জনের। স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (৪ মে) দক্ষিণ কিভু প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে একটি নদীতে পানি উপচে পড়ে। বুশুশু ও নিয়ামুকুবি গ্রামে ঢুকে পড়ে প্রবল বন্যার পানি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।

সাউথ কিভু অঞ্চলের গভর্নর থিও এনগোয়াবিদজে কাসি জানান, এখন পর্যন্ত ১৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

তবে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ২২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, বন্যার পর বহু মানুষ খোলা আকাশের নিচে, স্কুল ও হাসপাতালে দিন কাটাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com