1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া দিনাজপুর হলি ল্যান্ড কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান দুই সাংবাদিক কারাগারে, ভূঞাপুরে সাংবাদিকদের ফাঁসাতে প্রতারক চক্রের মিথ্যা মামলা

টানা তিন দিন পতনের পর সূচকের উত্থান

  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৭.৪২ পিএম
  • ৫৬০ Time View

টানা তিন কার্যদিবস দরপতনের পর গতকাল বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের কিছুটা উত্থান হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

গতকাল শেয়ারবাজারে লেনদেন শুরুর দিকে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার প্রবণতা দেখা যায়। ফলে লেনদেন শুরুর ৩০ মিনিটের মাথায় ডিএসইর প্রধান মূল্যসূচক ৪০ পয়েন্ট বেড়ে যায়। এরপর কিছুটা ছন্দপতন ঘটে। অবশ্য দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে উঠে এসেছে। এর আগে টানা তিন কার্যদিবসের পতনে এই সূচক কমে ১৪৬ পয়েন্ট। গতকাল প্রধান মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে অপর দুই সূচক। এর মধ্যে ডিএসই শরিয়াহ্ ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্হান করছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৭ কোটি ৪০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৮০ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৭৩ কোটি ৩৯ লাখ টাকা।

গতকাল টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্হানে থাকা ফরচুন সুজের ৪৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৬ কোটি ৬৩ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্হানে রয়েছে ওয়ান ব্যাংক। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে জিনেক্স ইনফোসিস, সোনালী পেপার, অ্যাকটিভ ফাইন, জিএসপি ফাইন্যান্স, ডেলটা লাইফ ইনসিওরেন্স, লিন্ডে বিডি এবং আইএফআইসি ব্যাংক। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com