সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। সেই সঙ্গে ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৩৩৪ কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২ মে) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ০ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬২ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৭ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক ০ দশমিক ৫৭ পয়েন্ট বেড়েছে।
এই সময়ের মধ্যে মোট ৩৩৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৬টির, কমেছে ৫৩টির। আর অপরিবর্তিত রয়েছে ১৫৬টি কোম্পানির শেয়ার দর।