1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

আইসিএসবি অ্যাওয়ার্ড পেলো বস্ত্র খাতের তিন কোম্পানি

  • আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ১১.৩০ পিএম
  • ৮৫৭ Time View

ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর উদ্যোগে ৮ম বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো ‘৮ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২০’। কর্পোরেট গভার্নেন্স এক্সিলেন্স-এর সম্মাননা প্রদানের উদ্দেশ্যে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এর গ্র্যান্ড বলরুম-এ ১২ ডিসেম্বর ২০২১ তারিখ (রবিবার) অনুষ্ঠানটি আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে টেক্সটাইল এবং আরএমজি ক্যাটাগরির সবগুলো অ্যাওয়ার্ড  অর্জন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের ৩ কোম্পানি। ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত মানদন্ডের উপর ভিত্তি করে কোম্পানিগুলো কে তাদের স্বচ্ছ কর্পোরেট গভার্নেন্সের জন্য এই অনুষ্ঠানে স্বীকৃতি দেওয়া হয়। ২০২০ সালে এই প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা কতটা কর্পোরেট ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রেখেছে তার পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলিকে প্রধানত মূল্যায়ন করা হয়।

টেক্সটাই এবং আরএমজি ক্যাটাগরিতে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জনকারী প্রতিষ্ঠানগুলো যথাক্রমে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মতিন স্পিনিং মিলস লিমিটেড

সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এবং এনভয় টেক্সটাইলস লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। এছাড়া আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ, এফসিএমএ, এফসিএস এবং কর্পোরেট গভার্নেন্স কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন প্রেসিডেন্ট ইতরাত হুসেইন, এফসিএমএ, এফসিএস। ডিএসই এবং সিএসই এর অধিভুক্ত কোম্পানিগুলোকে মোট ১৩টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। বাণিজ্য মন্ত্রী বিজয়ী কোম্পানিগুলোকে ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করেন।

অনুষ্ঠানটি বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মেও সরাসরি সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ, পেশাজীবী, বাংলাদেশের নেতৃস্থানীয় কর্পোরেট হাউসের কর্পোরেট এক্সিকিউটিভ, ইনস্টিটিউটের সদস্য, মিডিয়া ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com