1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রবি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বীকৃতিসহ ৩ ক্যাটাগরিতে- এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৮৬

  • আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ৬.৩৯ পিএম
  • ৫০০ Time View

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৮৬ জনের কাছ থেকে ছয় হাজার ৫৭৭ পিস ইয়াবা, ৫৬ গ্রাম ৪৪৬ পুরিয়া হেরোইন, ২৪ কেজি ৮১৮ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ২০ লিটার দেশি মদ ও ১৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com