1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বছরের প্রথম চন্দ্রগ্রহণ ৫ মে, শুভ প্রভাব ফেলবে যেসব রাশির উপর

  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৬.০০ পিএম
  • ২৯৫ Time View

জ্যোতিষশাস্ত্রে চন্দ্র গ্রহণ বেশ গুরুত্বপূর্ণ বিষয়। এ শাস্ত্রের তথ্য অনুযায়ী চলতি বছর মোট চারটি গ্রহণ ঘটবে। এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে আগামী ৫ মে (শুক্রবার)।

জানা গেছে, ৫ মে (শুক্রবার) চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮টা ৪৬ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত ১টা ২০ মিনিটে। গ্রহণ চলবে ৪ ঘণ্টা ১৫ মিনিট ধরে। তবে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং এশিয়া মহাদেশের কিছু কিছু অংশ থেকে এটি উপভোগ করা যাবে।

nn

এই বিরল মহাজাগতিক ঘটনাটি আগামী ৫’মের পর আবার দেখতে অপেক্ষা করতে হবে প্রায় দু’দশক। ২০৪২ সালে আবার এমন ঘটনা আকাশে দেখা যাবে। অর্থাৎ, আগামী ৫’মের গ্রহণ দেখতে না পারলে তেমন ঘটনার পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করতে হবে ১৯ বছর।

জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহণ সরাসরি ১২ রাশির জাতকদের উপরে প্রভাব ফেলে থাকে। তবে সবার উপর এই প্রভাব সমানভাবে পড়ে না। কোনো রাশির জাতকরা গ্রহণের শুভ ফল লাভ করেন। আবার কারোর জীবনে গ্রহণ নানা বাধা-বিপত্তি নিয়ে আসে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশিতে পড়তে চলেছে চন্দ্রগ্রহণের শুভ প্রভাব।

মিথুন রাশি

এই বছরের প্রথম চন্দ্রগ্রহণের প্রভাবে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে মিথুন রাশির জাতকদের জন্য। গ্রহণের শুভ প্রভাব সরাসরি পড়তে পারে আপনার আর্থিক পরিস্থিতির উপর। সাথে চাকরিজীবীদের জন্য থাকছে বড় পদোন্নতি সুযোগ। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্যেও থাকছে সুখবর। একইসঙ্গে ব্যবসায়ীরাও পাবেন নিজেদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ।

সিংহ রাশি

২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে সিংহ রাশির জাতকদের উপরেও। এই সময় নতুন কোনো কাজ শুরু করতে পারেন। এগিয়ে যেতে পারেন নিজের লক্ষ্য অর্জনের পথে। দূর হতে পারে আর্থিক চিন্তাও। নির্মূল হবে মানসিক ও আর্থিক কষ্টও। পড়াশোনায় ভালো ফল করবে শিক্ষার্থীরা। ভালো ফলের সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও।

মকর রাশি

আসন্ন চন্দ্রগ্রহণ প্রচুর শুভ ফল নিয়ে আসতে চলেছে মকর রাশির জাতকদের জন্য। ক্যারিয়ারের এই সময় বড় কোনো সাফল্য পেতে পারেন মকর রাশির জাতকরা। এর ফলে নিজের পেশাগত জীবনে অনেকটাই এগিয়ে যাবেন। সম্পদ ও সম্পত্তির পরিমাণ বাড়বে। দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকা টাকা ফেরত পাবেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। রয়েছে প্রোমোশন পাওয়ার সম্ভাবনাও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com