আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ৪৬ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৩ লাখ ২৮ হাজার টাকার।
৩৪ কোটি ৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- সি পার্ল হোটেল, জেমিনি সি ফুড, ওরিয়ন ইউনফিউশন, আমরা নেটওয়ার্কস, এ্যাপেক্স ফুটওয়্যার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং আরডি ফুড লিমিটেড।