1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

ডিএসই’র পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন

  • আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৮.৪৫ পিএম
  • ২৭৫ Time View

বাংলাদেশ সরকারের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় ডিএসই’র পক্ষ থেকে মো. সাহাবুদ্দিন চুপ্পুকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু অভিনন্দন জানিয়েছেন৷

অভিনন্দন বার্তায় ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনীতি এক সংকটময় পরিস্থিতি পার করছে৷ বাংলাদেশও এর বাইরে নয়৷ তবে অসীম সাহসী ও দুরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে এগিয়ে চলছে বাংলাদেশ। একের পর এক রচিত হচ্ছে উন্নয়নের সাফল্যগাথা৷

এমনি এক সময়ে আপনার দায়িত্ব গ্রহণ বাংলাদেশের উন্নয়নের রূপকার, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্ঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী চিন্তা চেতনা বাস্তবায়নে একজন যোগ্য ব্যক্তিত্বকেই নির্বাচিত করা হয়েছে বলে আমরা মনে করি৷

আমরা আরও বিশ্বাস করি, আপনার দীর্ঘ কর্মময় ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার আলোকে দেশের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে অর্থনৈতিক উন্নয়নে দেশের চলমান উন্নয়ন কার্যক্রমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনবদ্য জয়যাত্রায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনার সব ধরনের সহযোগিতা থাকবে।

আমরা নিশ্চিত, আপনার সফল নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিকনির্দেশনায় সকল ক্ষেএে আগামীতে আরও বেশি সফলতা অর্জনের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি অধিকতর উজ্জ্বল করবে৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com