1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৯৯৯ নম্বরে শিশুর ফোন, নির্যাতনের অভিযোগে মা আটক

  • আপডেট : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ১২.৪৬ এএম
  • ৩৮০ Time View

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে এক শিশু। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে শিশুটির মাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ এপ্রিল) ৯৯৯ এ ফোন করে এই অভিযোগ করে রাফসান হোসেন তামিম (৮) নামে ওই শিশু। অভিযোগের পর তামিমের মা তানজিমা মোস্তফা আরজুকে (৩০) আটক করা হয়।

অভিযোগকারী তামিম মিরপুর ৬০ ফিট এলাকার নলেজ হেভেন নামে একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। সে ঝগড়ার রেশ ধরে তার মা শুধু তাকে মারধর করেন।

তামিম আরও জানায়, তার বাবা তাকে বলেছে কখনও কোনো বিপদে পড়লে ৯৯৯ এ ফোন করতে। ফোন করলে পুলিশ আসে। সে কথা অনুযায়ীই সে ৯৯৯ এ ফোন করে। ৯৯৯ থেকে তামিমের সঙ্গে সরাসরি মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনকে সংযুক্ত করা হয়।

ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই মিরপুর মডেল থানা পুলিশের একটি দল গিয়ে তামিমের মা তানজিনা মোস্তফা আরজুকে আটক করে। এ সময় শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com