1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

প্রথমবার উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত ইতিহাসের বৃহত্তম রকেট

  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১১.৫৮ এএম
  • ৩৪৩ Time View

বিস্ফোরিত হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি স্টারশিপ রকেট। বিশাল এই রকেটটি প্রথমবারের যাত্রায়ই বিস্ফোরিত হয়। তবে এতে কোনো নভোচারী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পূর্ব উপকূলের একটি কেন্দ্র থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে রকেটটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। সফলভাবে উৎক্ষেপণের মাত্র তিন মিনিটের মাথায় রকেটটি ধ্বংস হয়ে যায়। বিশ্বে রকেট নির্মাণের ইতিহাসে স্পেসএক্স নির্মিত স্টারশিপ নামের রকেটটি সবচেয়ে বড়। এটি ১২০ মিটারের বেশি উঁচু।

স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক বলেছেন, তার প্রতিষ্ঠান আগামী কয়েক মাসের মধ্যে আরও একটি রকেটের পরীক্ষা চালাবে। এক টুইটে তিনি স্পেসএক্স টিমকে স্টারশিপ রকেট উৎক্ষেপণের জন্য শুভকামনা জানান। টুইটে তিনি বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে নতুন পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণের জন্য অনেক কিছুই শিখলাম।’

রকেট বিস্ফোরণ নিয়ে খুব একটি বিচলিত নন ইলন মাস্ক। কারণ তিনি রকেট উৎক্ষেপণের আগেই বলেছিলেন, এটি ভূমি থেকে উৎক্ষেপণ করতে পারলেই বা উৎক্ষেপণস্থলে বিস্ফোরণ না হলেই একে সাফল্য হিসেবে গণ্য হবে।

উৎক্ষেপণের পর রকেটটি দ্রুতগতিতে মেক্সিকো উপকূলের দিকে যেতে থাকে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যায় সবকিছু পরিকল্পনা মতো হয়নি। রকেটটির দুটি অংশ ছিল। এ দুটি বিচ্ছিন্ন হওয়ার সময়ে বিস্ফোরণ ঘটে। এটি উঁচুতে উঠতে থাকলে এর ৩৩টি ইঞ্জিনের মধ্যে ছয়টি বন্ধ হয়ে যায়। সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করে। তিন মিনিট ওড়ার পর রকেটটি কাঁপতে শুরু করে। পরে আকাশে বড় বিস্ফোরণ ঘটতে দেখা যায়।

তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার প্রধান বিল নেলসন টুইট করে স্টারশিপের সঙ্গে যুক্ত কর্মীদের সফল পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com