1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ঈদের কেনাকাটা করতে গিয়ে গৃহবধূ খুন

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৪.০০ পিএম
  • ৩৪৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর সঙ্গে ঈদের কেনাকাটা করতে বের হয়ে খুন হয়েছেন মৌসুমী আক্তার (২৪) নামে এক গৃহবধূ।

বুধবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাব এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

তবে পুলিশে বলছে ঘটনাটি রহস্যজনক। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হলেও শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই।

মৌসুমী আক্তার উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার করিম হায়দারের মেয়ে। নয় বছর আগে একই এলাকার চাল ব্যবসায়ী রাসেল মিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাদের সংসারে নাঈম নামে ছয় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

নিহতের স্বামীর দাবি, রূপগঞ্জের গাউছিয়া এলাকায় ঈদের কেনাকাটা শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে তারা ডাকাতদের হামলার শিকার হন। এ সময় ডাকাতরা তার স্ত্রী মৌসুমী আক্তারকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। ডাকাতদের হামলায় তিনিও আহত হন। স্থানীয়রা তাকে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন

তবে পারিপার্শ্বিক অবস্থা ও আলামত দেখে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে ধারণা পুলিশের।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, মৌসুমী আক্তার ও তার স্বামী ঈদের কেনাকাটা করতে বের হন। রাত ১০টার দিকে রাসেল মৌসুমীর বাড়িতে ফোন করে জানান, কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ডাকাতির শিকার হয়েছেন। ডাকাতরা মৌসুমীকে খুন করেছে। পরে নিহতের ভাই সাজ্জাদ ও পরিবারের সদস্যরা গিয়ে মৌসুমীর মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর ১০০ শয্যা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

মৌসুমীর বড় বোনজামাই মো. আলমগীর সময় সংবাদকে জানান, মৌসুমী ও রাসেলের বাড়ি একই এলাকায়। তারা ভালোবেসে বিয়ে করেন। সম্প্রতি রাসেল মৌসুমীকে বাবারবাড়ি থেকে যৌতুক এনে দিতে বললে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। গত ছয় মাস ধরে তাদের মধ্যে কোনো বনিবনা হচ্ছিল না। এর মধ্যে রাসেল মৌসুমীকে বেশ কয়েকবার মারধরও করেছে। টাকা না পাওয়ার জের ধরেই রাসেল মৌসুমীকে পরিকল্পিতভাবে খুন করেছে।’

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন সময় সংবাদকে বলেন, ‘নিহতের গলায় রশি দিয়ে ফাঁস দেয়ার চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া শরীরে আর কোথাও আঘাতের চিহ্ন নেই। হত্যার ঘটনাটি রহস্যজনক। তবে হত্যার আলামত ও ঘটনার বিবরণসহ বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে আমরা হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি। ঘটনাটি ডাকাতের হামলায়, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com