1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

এতোদিন কঠিন সিদ্ধান্ত নেইনি, এবার দিন হিসেবে জরিমানা করা হবে

  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ১১.৫৫ পিএম
  • ২৯৭ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, লভ্যাংশ ঘোষণা করেও অনেক কোম্পানি বিনিয়োগকারীদের প্রাপ্য টাকা প্রদান করেনি। এই টাকাগুলো তো তারা ফেরত দিচ্ছেই না, উল্টো এগুলো তারা আবার ইনভেস্ট করছে বা কেউ নিজের কাছে নিয়ে বসে আছে। ভদ্রতা দেখিয়ে এতোদিন কঠিন সিদ্ধান্ত নেইনি, এবার দিন হিসেব করে জরিমানা করা হবে।

রবিবার (১৬ এপ্রিল) ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) আয়োজিত ‘পুঁজিবাজারে বর্ষবরণের আমেজে নবতর উদ্ভাবন সিএমএসএফ এর তহবিল ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা বার বার ডেট দিয়েছি। সতর্ক করেছি। বলেছি জরিমানা করা হবে। প্রতিষ্ঠানের নাম খারাপ হবে। তাও তারা টাকাগুলো ফেরত দিচ্ছে না। আমরা কিছুদিনের ভেতরেই সিদ্ধান্ত নিবো, এইসব কোম্পানির বিরুদ্ধে আমরা শিগগিরই কঠিন অবস্থানে যাবো।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, অন্যের আমানত কখনো ধরতে হয়না। আর আমরা করি তার উল্টো। কেউ কাউকে ধার দিতে চায়না। ব্যাংক লোন দিলে তা ফেরত আসতে চায়না। আমরা কমিশনের দায়িত্ব নেয়ার পর আলোচনা করে দেখলাম গোড়ার সমস্যা কোথায়, সবাই বলে আস্থা নাই। কিন্তু আস্থা নাই কেন? কারণ বিনিয়োগকারীরা যে লভ্যাংশের আশা নিয়ে বাজারে বিনিয়োগ করে, অধিকাংশ কোম্পানিগুলোই লভ্যাংশ দিতে চাইছিলো না।

তিনি বলেন, কতোগুলো কোম্পানি ডিভিডেন্ড তো দেয় ই না, আর যারা ডিক্লেয়ার করে তারাও প্রাপ্য টাকা বিনিয়োগকারীদের দেয়না৷ ক্লেইম করতে গেলে অফিসে ঢুকতে দেয়না। এখন এরকম যদি অবস্থা হয় তহলে বিনিয়োগকারীরা কিভাবে আস্থা পাবে বাজারে? বিনিয়োগ করলে আপনারা টাকা ফেরত দেন না, ডিভিডেন্ড দেননা। কিভাবে এই বাজারে বিনিয়োগকারী আসবে। আমানতকে সুরক্ষা না দিলে কেউ এখানে টাকা দিতে চাইবেনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। এছাড়াও ডিএসই এবং সিএসই এর নবনির্বাচিত চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং আসিফ ইব্রাহিম উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com